নিজস্ব প্রতিবেদক ৮ নভেম্বর ২০২৫ , ৭:০৯:২২ প্রিন্ট সংস্করণ
শিরোনামে কুমিল্লার খবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া । প্রতিবেদনটি কুমিল্লার খবর এ গত ৬ নভেম্বর প্রকাশিত হয়।
প্রতিবাদলিপিতে, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। এই ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা থাকার কথা না। কে বা কারা প্রতিহিংসার চরিতর্থা করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তা আমার জানা নেই।
প্রতিবাদলিপিতে তিনি আরো বলেন,

উক্ত সাংগঠনিক সম্পাদিকা যে প্রতিষ্ঠানের শিক্ষিকা সেই প্রতিষ্ঠান থেকে কোন অভিযোগ আমার কাছে আসেনি,
যদি শিক্ষক ঐক্য জোটের কোন সদস্যকে নিয়ে কোন ধরনের অভিযোগ থাকে, তা সরাসরি আমার কাছে আসলে শিক্ষক ঐক্য জোটের প্রতিনিধিরা, তা খতিয়ে দেখে সত্যতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।
তাই অন্য কারো ব্যক্তিগত সমস্যাকে কেন্দ্র করে আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি মনে করি একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া খবর তৈরি করে আমার বিরুদ্ধে কুচ্ছাস ছড়াচ্ছে। এতে আমি সামাজিক মানসিক ও দাপ্তরিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরো গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিল বলে আমি মনে করি।
এবং পরবর্তীতে গভীরভাবে অনুসন্ধান না করে, কুচক্রী মহলের কথায় আমাকে নিয়ে ভুয়া বানোয়াট সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

















