সারাদেশ

ইলিয়াস মোল্লার পুরনো প্রজেক্টে সেলিম ভূঁইয়ার নতুন বিনিয়োগ — রাজনীতিতে বিপাশা ইয়াসমিনের নাটকীয় রূপান্তর।

  নিজস্ব প্রতিবেদক ৬ নভেম্বর ২০২৫ , ৬:২৭:২৬ প্রিন্ট সংস্করণ

আওয়ামী ঘরানা থেকে বিএনপি প্যানেলে, অভিযোগের ঝড়ে তোলপাড় শিক্ষক ঐক্য জোটের সভাপতি সেলিম ভূঁইয়ার প্রভাব ও পৃষ্ঠপোষকতায় সাবেক সঙ্গীত শিক্ষিকা বিপাশা ইয়াসমিন হঠাৎ রাজনৈতিক অবস্থান বদলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা বিপাশা বর্তমানে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ঐক্যজোট প্যানেলে এবং নিজেকে প্রকাশ্যে “জুলাই আন্দোলন সমর্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব” হিসেবে দাবি করছেন।

রাজনৈতিক পরিচয়, পারিবারিক ও ব্যক্তিগত জীবন

বিপাশা ইয়াসমিনের চারজন স্বামী রয়েছে। বর্তমানে তিনি বিবাহিত আছেন নজরুল ইসলামের সঙ্গে, যিনি সাবেক সচিব (সেতু ও যোগাযোগ মন্ত্রণালয়)। এর আগে তিনজন স্বামী ছিলেন, যাদের মধ্যে সম্পর্কে এবং বিতর্ক নিয়ে নানা অভিযোগ রয়েছে।

ছাত্রজীবনে নজরুল ইসলাম ছিলেন ওবায়দুল কাদের যখন ডাকসুর ভিপি তখন ভাইস-প্রেসিডেন্ট প্যানেলের সমাজকল্যাণ সম্পাদক এবং পরবর্তীতে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

রাজনৈতিক রূপান্তর
বিপাশা ইয়াসমিন আগে বঙ্গবন্ধু ঐক্যজোটের সাংস্কৃতিক সম্পাদিকা ছিলেন। তিনি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নিয়ে একাধিক গান লিখে ও পরিবেশন করেছেন । তবে সম্প্রতি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদিকা পদে নিযুক্ত হয়েছেন, যা তার রাজনৈতিক রূপান্তরের প্রমাণ।

এই পদে নিযুক্তির পেছনে সেলিম ভূঁইয়ার ব্যাপক প্রভাব কাজ করেছে। বিশেষ করে, সেলিম ভূইয়ার তত্ত্বাবধানে কুষ্টিয়া এক দিন এক রাতপর একটি ট্যুর করে, এবং ট্যুর থেকে ফিরে এসে সেলিম ভূঁইয়া তাকে জাতীয়তাবাদী শিক্ষক ঐক্য জোট সংগঠনের কেন্দ্রীয় সংগঠনিক পদে নিযুক্ত করেন। সম্প্রতি জানা গেছে এই পদে নিযুক্তি হওয়ার পর সকল শিক্ষক সমাজে ব্যাপক সমালোচনা ও অনন্তোষ সৃষ্টি হয়।

রাজনৈতিক প্রভাব ও প্রতিক্রিয়া

অবশ্য, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যেই মামলার ১ম আসামী সেই মামলার ১১৮ নম্বর আসামি হিসেবে বিপাশা ইয়াসমিনের নামও রয়েছে। এই তথ্য প্রকাশের পর শিক্ষক সমাজ ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেলিম ভূঁইয়ার প্রভাবে বিপাশা ইয়াসমিনের রাজনৈতিক রূপান্তর শিক্ষক সমাজে বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করেছে। ব্যক্তিগত সম্পর্ক ও ক্ষমতার প্রভাব শিক্ষক রাজনীতিতেও গভীরভাবে প্রবেশ করেছে বলে তারা মন্তব্য করেছেন।


[post-views]

আরও খবর

Sponsered content